রাজবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুকুরে ডুবে নাঈম মন্ডল নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাঈম মন্ডল চর দক্ষিণবাড়ি গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম পুকুরে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলছিল নাঈম মন্ডল। খেলার কোনো এক পর্যায়ে হঠাৎ সে পুকুরে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দুপুরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, শিশুটির স্বজনেরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

আরও