চবিতে হাল্ট প্রাইজের বিজনেস প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু

আয়োজকরা জানিয়েছেন, এ বছর হাল্ট প্রাইজ ক্যাম্পাস প্রতিযোগিতার জন্য টিম রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত কোনোরকম ফি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা এ রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর অংশগ্রহণকারীদের ফ্রি ট্রেনিং কর্মসূচির আয়োজন করা হবে। এবারের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক বণিক বার্তা। প্রতিটি টিমে তিন-চার জন করে সদস্য থাকবেন। এদের নিয়ে এলিভেটর পিচ অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। এতে ৬০ সেকেন্ডে টিম প্রধানকে আইডিয়া দিতে হবে। এরপর ৮ ডিসেম্বর হবে সেমিফাইনাল এবং ১২ ডিসেম্বর ফাইনাল। সেমিফাইনাল এবং ফাইনালে ৬ মিনিটের একটি প্রেজেন্টেশন দিতে হবে প্রতিযোগীদের।

‘ফুড ফর গুড’— এ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তৃতীয়বারের মতো বিজনেস প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে হাল্ট প্রাইজ। গত বছর দক্ষতার সঙ্গে এ প্রতিযোগিতা সম্পন্ন করায় ‘অনারেবল মেনশন অ্যাওয়ার্ড’ অর্জন করে বিশ্ববিদ্যালয়টি।

আয়োজকরা জানিয়েছেন, এ বছর হাল্ট প্রাইজ ক্যাম্পাস প্রতিযোগিতার জন্য টিম রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত কোনোরকম ফি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা এ রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর অংশগ্রহণকারীদের ফ্রি ট্রেনিং কর্মসূচির আয়োজন করা হবে। এবারের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক বণিক বার্তা। 

প্রতিটি টিমে তিন-চার জন করে সদস্য থাকবেন। এদের নিয়ে এলিভেটর পিচ অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। এতে ৬০ সেকেন্ডে টিম প্রধানকে আইডিয়া দিতে হবে। এরপর ৮ ডিসেম্বর হবে সেমিফাইনাল এবং ১২ ডিসেম্বর ফাইনাল। সেমিফাইনাল এবং ফাইনালে ৬ মিনিটের একটি প্রেজেন্টেশন দিতে হবে প্রতিযোগীদের। 

হাল্ট প্রাইজের এমন বিজনেস প্রতিযোগিতা বিশ্বের ১২১টিরও বেশি দেশের দুই হাজারেরও বেশি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্যায় বিশ্বব্যাপী ৫০টিরও বেশি শহরে অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পর্যায়ে বিজয়ীদের জন্য বিশ্বব্যাপী ট্রেনিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের জাতিসংঘের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেয়া হয়।

প্রতিবছর এ প্রতিযোগীদের থেকে সেরা ব্যবসায়ের ধারণা প্রদানকারীদের বিশ্বব্যাপী বিজয়ী ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন। সেরা ব্যবসায়ের ধারণার জন্য ব্যবসায়টির মূলধন হিসেবে দেয়া হয় ১০ লাখ ডলার।

চবি হাল্ট প্রাইজের ব্যান্ডিং অ্যান্ড প্রমোশন অফিসার জিসান সাজিদ বলেন, হাল্ট প্রাইজ বিশ্ববব্যাপী প্ল্যাটফর্ম। আমাদের এবারের প্রতিপাদ্য ‘ফুড ফর গুড’। স্বাস্থ্যের জন্য ভালো খাবার সমাজে জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। আর এই ব্যবসায়ও হবে লাভজনক। এ নিয়ে প্রতিযোগিরা নিজের উদ্ভাবনী ধারণা দেবেন। 

উল্লেখ্য, জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্বে ‘হাল্ট প্রাইজ’ বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন, যা ১২১ টিরও বেশি দেশের দুই হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুপ্রাণিত-শিক্ষিত করতে সাহায়তা দিয়ে  যাচ্ছে।

আরও