নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজ ও আশপাশের এলাকায় গতকাল দ্বিতীয় দিনের অভিযানে শীতলক্ষ্যা তীরের ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. শহীদুল্লাহ, উপপরিচালক মো. ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা।