মোংলা থেকে সুন্দরবনের মায়াবী হরিণ উদ্ধার

রোববার দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় একটি মায়াবী চিত্রা হরিণ ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। দুপুরেই বন বিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে। হরিণটি সুস্থ থাকায় সেটিকে পুনরায় আবার বনে ছেড়ে দেয়া হয়েছে।

মোংলার লোকালয় থেকে একটি মায়াবী হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকা থেকে আজ রোববার গ্রামবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, রোববার দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় একটি মায়াবী চিত্রা হরিণ ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। দুপুরেই বন বিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে। হরিণটি সুস্থ থাকায় সেটিকে পুনরায় আবার বনে ছেড়ে দেয়া হয়েছে।

তবে স্থানীয়রা বলেন, পশুর নদীর পার হয়ে হরিণটি কোনো এক সময়ে তেলিখালী এলাকায় চলে আসে। পরে ওই এলাকায় ছোটাছুটি করতে থাকে।

দীপন চন্দ্র দাস আরো বলেন, এতো বড় পশুর নদী পার হয়ে হরিণটির লোকালয়ে চলে আসা কোনভাবেই সম্ভব নয়। বরং শিকারিরা এটিকে শিকার করে আনার পর কেউ দেখে ফেলায় এটিকে তারা ছেড়ে দিয়েছে, এমনটা ধারণা করা হচ্ছে। তারপরও এ বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

আরও