চাল জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাটে একটি বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের চরগোরকপুর এলাকার আশরাফের বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। সরকারি চাল কেনা ও মজুদ রাখা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজ করতে দেয়া হবে না।’

আরও