রাজবাড়ীর পদ্মায় জেলের জালে উঠে এল সাড়ে ২১ কেজির পাঙ্গাস

আজ সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের উজানে যমুনা নদীর মোহনায় জেলে তারা চালাকের জালে মাছটি ধরা পরে।

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে উঠে এসেছে সাড়ে ২১ কেজি ওজনের বিশাল আকৃতির পাঙ্গাস। আজ শুক্রবার (১৩ জুন) সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের উজানে যমুনা নদীর মোহনায় জেলে তারা চালাকের জালে মাছটি ধরা পরে।

জানা গেছে, বিশাল এ মাছ ধরার পর বিক্রির জন্য আড়তে নিয়ে এলে তা এক নজর দেখতে ভিড় জমান স্থানীয়রা। পরে দৌলতদিয়া মাছের আড়তে উন্মুক্ত নিলামে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ৪০০ টাকায় সেটি কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

চান্দু মোল্লা বলেন, নিলামে মাছটি কিনে নেয়ার পর কেজি প্রতি ৫০ টাকা লাভে মোট ৩৫ হাজার ৪৭৫ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে কালাম হলদারের জালে ১৯ কেজির একটি পাঙ্গাস মাছ ধরা পরে। সেটিও ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

আরও