ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির বিজয় শোভাযাত্রা

সমাবেশে বিএনপি নেতারা বলেন, বিগত সরকার জনগণের মতামত ও অধিকারকে পায়ে দলে ক্ষমতায় ছিল। তাদের পতনের মধ্য দিয়ে দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পূর্তিতে বিজয় শোভাযাত্রা করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ও ঝিনাইদহ-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে এ শোভাযাত্র বের করা হয়।
মঙ্গলবার দুপুর ১২টায় শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। র‍্যালিটি শহর প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।

এর আগে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, বিএনপি নেতা মাহাবুবুর রহমান মিলন, আব্দুল আলিম, বাবুল আক্তার ও আশরাফুজ্জামান লাল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার হরণকারী স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনে দেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে পেয়েছে। এটি বিএনপি ও গণতন্ত্রপ্রিয় জনগণের যৌথ বিজয়।

তারা আরো বলেন, বিগত সরকার জনগণের মতামত ও অধিকারকে পায়ে দলে ক্ষমতায় ছিল। তাদের পতনের মধ্য দিয়ে দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। আগামীতেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

আরও