বাহরাইন-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

গালফ এয়ারের সহযোগিতায় পরিচালিত এই ফ্লাইটগুলো আগামী ২৭ মার্চ এবং ৩ এপ্রিল সৌদি আরবের দাম্মাম হয়ে যাতায়াত করবে। সোমবার (২৩ মার্চ) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে ঢাকা ও মানামার মধ্যে দুটি বিশেষ রিটার্ন ফ্লাইটের ব্যবস্থা করেছে মানামাস্থ বাংলাদেশ দূতাবাস। গালফ এয়ারের সহযোগিতায় পরিচালিত এই ফ্লাইটগুলো আগামী ২৭ মার্চ এবং ৩ এপ্রিল সৌদি আরবের দাম্মাম হয়ে যাতায়াত করবে। সোমবার (২৩ মার্চ) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দূতাবাস সূত্রে জানানো হয়, প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ ২০২৬ তারিখে বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকায় যাবে এবং একই দিনে ঢাকা থেকে দাম্মাম হয়ে বাহরাইনে ফিরে আসবে।

এছাড়া দ্বিতীয় ফ্লাইটটি আগামী ৩ এপ্রিল ২০২৬ তারিখে একই রুটে পরিচালিত হবে। অর্থাৎ, এদিনও বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকায় যাত্রা করবে এবং পুনরায় একই দিনে ঢাকা থেকে দাম্মাম হয়ে বাহরাইনে ফিরবে।

এই বিশেষ ফ্লাইট দুটির মাধ্যমে যারা বাংলাদেশে যেতে আগ্রহী কিংবা বাংলাদেশ থেকে বাহরাইনে আসতে ইচ্ছুক, তাদের নির্ধারিত গুগল ফর্মে নিবন্ধন করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস। নিবন্ধিত যাত্রীদের সংখ্যা পূর্ণ হওয়ার পর পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।

আরও