ফেনীর ছাগলনাইয়ায় সরকারি জব্দকৃত বালি লোপাট, সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও সহিংসতার ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শাহজাহানপুরের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের।