কুড়িগ্রামের চিলমারীতে হত্যার ৪৬ দিন পরেও এজাহারভুক্ত আসামি গ্রেফতার না হওয়ায় সংবাদ সম্মেলন করে বিচার চেয়েছেন নিহতের বাবা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব চিলমারীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গত ১৯ জুলাই নিখোঁজ হওয়ার পরদিন কলেজ ছাত্র
জোবায়ের হোসেন (২১) আমিনের বিকৃত লাশ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা
করা হলেও এখনো কোনো আসামি গ্রেফতার করা হয়নি।
নিহতের বাবা আব্দুল জলিল আমিন অভিযোগ করেন,
১৯ জুলাই রাতে জোবায়ের হোসেনকে হত্যা করে লাশ চিলমারী নৌবন্দরের রমনা ঘাটের পল্টুনের
নিচে ফেলে দেয়া হয়। এ ঘটনায় তিনি ২১ জুলাই চিলমারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের
করেন।
তদন্ত কর্মকর্তার দায়িত্বে চিলমারী নৌ পুলিশের
সিআই মো. নাজমুল হককে নিয়োগ দেয়া হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা হয়নি। নিহতের
বাবা দ্রুত আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
চিলমারী থানা পুলিশের ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, মামলাটি নৌ পুলিশ দেখছে। গ্রেফতারের বিষয়ে তারাই ভালো বলতে পারবেন।