পথ হারিয়ে লোকালয়ে চিত্রা হরিণ

উদ্ধার দলের এ সমন্বয়কারী আরো বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় খাবারের সন্ধানে কিংবা জোয়ারের পানির কারণে মাঝে মাঝে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের ঘটনা ঘটলে প্রাণীটিকে বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে।

বাগেরহাটের শরণখোলা উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মিরার বাড়ির এলাকা থেকে হরিণটি উদ্ধার করেন বন বিভাগের কর্মী ও স্থানীয় বাসিন্দারা।

উদ্ধারকারীরা জানান, প্রায় ২৫ কেজি ওজনের স্ত্রী চিত্রা হরিণটি পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। পরে স্থানীয় লোকজন হরিণটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে বন্যপ্রাণী উদ্ধার দলের সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে হরিণটি নিরাপদে উদ্ধার করে বন বিভাগ।

বন্যপ্রাণী উদ্ধার দলের সমন্বয়কারী আলম হাওলাদার বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় খুব দ্রুত হরিণটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করার সময় হরিণটির শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। প্রয়োজনীয় পরীক্ষা শেষে হরিণটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।

উদ্ধার দলের এ সমন্বয়কারী আরো বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় খাবারের সন্ধানে কিংবা জোয়ারের পানির কারণে মাঝে মাঝে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের ঘটনা ঘটলে প্রাণীটিকে বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে।

বন বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া হরিণটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে উপযুক্ত স্থানে সেটিকে অবমুক্ত করা হবে।

আরও