সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

সাতক্ষীরায় যাত্রীবাহী বা‌সের ধাক্কায় আব্দুল মাজেদ (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সা‌ড়ে ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়‌কের পাট‌কেলঘাটার শাকদাহ নামক স্থা‌নে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মাজেদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় বলে জানা গেছে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সা‌ড়ে ১০টার দি‌কে শাকদাহ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বা‌স আব্দুল মাজেদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মর‌দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মগে পাঠানো হয়েছে। পরবর্তী‌তে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

আরও