মেহেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

মেহেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মেহেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল ভোরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। কাজের সন্ধানে বিভিন্ন সময় তারা ভারতে গিয়ে আটক হন। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায়।

তবে মুজিবনগর থানার ওসি উজ্জ্বল দত্ত জানান, এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। বিজিবির কাছে আছে কিনা তাও জানা নেই।

তবে বিজিবি মুজিবনগর নাজিরাকোনা বিওপি কমান্ডার জানান, এমন কোনো তথ্য তাদের কাছেও নেই।

আরও