রংপুর পুলিশের ছয় স্তরের নিরাপত্তা পরিকল্পনা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রংপুরে ছয় স্তরের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে পুলিশ।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রংপুরে ছয় স্তরের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে পুলিশ। গতকাল সকালে পুলিশ লাইনে নির্বাচনী ব্রিফিং প্যারেড শেষে পুলিশ সুপার মারুফাত হুসাইন সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘নির্বাচনকে শান্তিপূর্ণ করতে ৬৬৯টি কেন্দ্রে পুলিশ মোতায়েনসহ কেন্দ্রের বাইরে ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, সাব-সেক্টর ও সেক্টর ভাগ করে ভোটার, ভোট প্রত্যাশী ও নির্বাচনে ব্যবহৃত সরঞ্জামের নিরাপত্তা দেয়া হবে। কেন্দ্রগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারির পাশাপাশি ৩১৫টি কেন্দ্রে পুলিশের কাছে থাকবে বডি ক্যামেরা।

আরও