ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না: ওবায়দুল কাদের

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোন রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। আজ শনিবার পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। তাই ঐক্যবদ্ধ থাকলে কেউই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না।

আগামী জাতীয় নির্বাচনে নতুন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলকে আরো আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ত্যাগীদের বাদ দিয়ে বসন্তের কোকিলদের নেতা বানালে দল আরো দুর্বল হয়ে যাবে। খারাপ লোকদের কোনভাবেই দলে জায়গা দেয়া যাবে না। বসন্তের কোকিলদের আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না বলে সবাইকে সতর্ক করেন তিনি।  

শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল রহিম লালের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অন্যান্য কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। 

আরও