রাজধানীর শাহবাগ মোড়ে টিনশেড ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট কাজ করেছে।
শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১০টা ১ মিনিটে। রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।