সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বড় কুপুট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জয়ন্ত কুমার রায় (৪৫)। তিনি ওই গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবির মোল্যা জানান, জয়ন্ত কুমার শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। বিকালে তিনি বাড়ির পাশের এলাকায় হাঁটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।