প্রশিক্ষণ

ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতাবিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতাবিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা স্কাউটস ভবনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) আয়োজনে দিনভর এ প্রশিক্ষণে দুই শতাধিক পেশাজীবী গাড়িচালক অংশ নেন। এ সময় চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়ানো, সড়ক দুর্ঘটনা হ্রাসে করণীয় নানা বিষয়ে প্রশিক্ষণ দেন জেলা বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী আতিয়ার রহমান, মোটরযান পরিদর্শক প্রকৌশলী এসএম সবুজ, প্রকৌশলী তারেক হাসান ও ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোর্শেদ।

আরও