জলবায়ু বিপর্যয়ের কারণে মানুষ শহরমুখী হচ্ছে: ডিএনসিসি মেয়র

ঢাকা শুধু ভৌগলিকভাবে বাংলাদেশের কেন্দ্রে নয়, এটি অর্থনৈতিক কেন্দ্র। আর এ জন্য জলবায়ু উদ্বাস্তুদের স্রোত বেড়েই চলেছে। যতদিন পর্যন্ত আমরা সবাই নিরাপদ হতে না পারছি, ততদিন পর্যন্ত কেউ নিরাপদ না। ডিএনসিসির মেয়র বলেন, মেয়র হিসেবে শহর ও জনগণের প্রতি দায়িত্ব আছে। অবশ্যই তাদের সুস্থতা, মর্যাদা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তন রুখতে আরো বেশি স্থিতিস্থাপকতা অর্জন করতে হবে।

তীব্র দাবাদাহ, অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় এবং লবণাক্ততাসহ জলবায়ু বিপর্যয়ের কারণে মানুষ নিজ অঞ্চল ছেড়ে শহরমুখী হচ্ছে বলে মনে করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু বিপর্যয়ের কারণে ভাবছে অন্তত শহরে গেলে খেয়ে বাঁচতে পারবো। আজ সোমবার সকালে মিসরের শারম-আল-শেখে কপ-২৭ ব্লু জোন, চীন প্যাভিলিয়নে সি-৪০ সিটিসের (মেয়রদের নিয়ে গঠিত বৈশ্বিক প্লাটফর্ম) ভাইস চেয়ার হিসেবে চীনের শহরগুলো এবং সাউথ-সাউথ সিটিগুলোর প্রতিনিধিদের সঙ্গে জলবায়ু সহযোগিতা সম্পর্কিত গোলটেবিল বৈঠকে তিনি এসব দাবি জানান। এ সময় শহর ও মানুষ বাঁচাতে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ডিএনসিসির মেয়র।

মো. আতিকুল ইসলাম বলেন, ঢাকা শুধু ভৌগলিকভাবে বাংলাদেশের কেন্দ্রে নয়, এটি অর্থনৈতিক কেন্দ্র। আর এ জন্য জলবায়ু উদ্বাস্তুদের স্রোত বেড়েই চলেছে। যতদিন পর্যন্ত আমরা সবাই নিরাপদ হতে না পারছি, ততদিন পর্যন্ত কেউ নিরাপদ না। ডিএনসিসির মেয়র বলেন, মেয়র হিসেবে শহর ও জনগণের প্রতি দায়িত্ব আছে। অবশ্যই তাদের সুস্থতা, মর্যাদা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তন রুখতে আরো বেশি স্থিতিস্থাপকতা অর্জন করতে হবে।

ন্যাচার বেইজড সলিউশনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বেদখল খাল ও জলাশয় উদ্ধার করে সবুজায়ন, নতুন পার্ক, স্যানিটেশন পরিস্থিতির উন্নতি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিসহ নিম্ন আয়ের জীবিকার সুযোগ সৃষ্টি করে সবাইকে সঙ্গে নিয়ে টেকসই উন্নয়নের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো এবং পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বমূলক জোরালো ইতিহাস রয়েছে উল্লেখ্য করে চীনের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, অর্থনৈতিক অংশীদারিত্ব যেমন গুরুত্বপূর্ণ তেমনি সময় এসেছে এ অংশীদারিত্বকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্প্রসারিত করা। চীন হতে পারে আমাদের রোল মডেল। এ সময় তিনি উপস্থিত সকল অংশীজনকে পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান। 


আরও