নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় স্কুল পর্যায়ে ৫-১১ বছরের শিশুদের করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। গতকাল সকালে নগরীর দেওভোগ প্লেপেন কিন্ডারগার্টেন সু্কলে এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সিটি করপোরেশনের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ হাজার শিশুকে টিকা দেয়া হবে। এজন্য সবাইকে রেজিস্ট্রেশন সম্পন্ন করা তাগিদ দেয়া হয়েছে।
টিকাদান কর্মসূচির উদ্বোধন করে সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বলেন, এ টিকা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এটি পরীক্ষা-নিরীক্ষা করার পরই শিশুদের শরীরে প্রয়োগ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বাচ্চাদের জন্য টিকা সহজলভ্য করে দিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের কারণে বাংলাদের প্রাপ্তবয়স্ক বেশির ভাগ মানুষ টিকার আওতায় এসেছে। শিশুদের টিকার আওতায় নিয়ে আসা শুরু হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে শিশুদের টিকা দেয়া হবে।