ঝিনাইদহে সুবিধাবঞ্চিত ২৫ শিক্ষার্থী পেল আর্থিক সহায়তা

‘পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম’-এর আওতায় ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শারীরিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ২৫ শিক্ষার্থীর মাঝে ১ লাখ ২৫ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে।

‘পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম’-এর আওতায় ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শারীরিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ২৫ শিক্ষার্থীর মাঝে ১ লাখ ২৫ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে। গতকাল সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির অফিস কক্ষে  গভর্নিং বডির সভাপতি আক্কাচ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ কামরুজ্জামান। উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, গভর্নিং বডির সদস্য ফয়সাল আহমেদ, চিত্তরঞ্জন বিশ্বাস, বসির আহাম্মেদ প্রমুখ। 

আরও