চাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু

আজ শুক্রবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে।

চাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, টিনের চালের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় প্রথমে মন্টু ঢালী বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে একই বাড়ির আনোয়ার হোসেনও বিদ্যুতায়িত হন।

স্থানীয়রা মন্টু ঢালী ও আনোয়ার হোসেনকে ঘটনাস্থল থেকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় পৃথক দুটো অপমৃত্যুর মামলা হয়।

আরও