রোজিনা ইসলামের মুক্তির দাবিতে প্রথম আলো কার্যালয়ের সামনে মানবনন্ধন

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানি প্রতিবাদ এবং মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ের সামনে এ মানবনন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেছেন, গত কিছুদিন ধরে কভিডের কারণে স্বাস্থ্যখাতসহ বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এজন্য রোজিনা ইসলাম নিয়োগ দুর্নীতিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় ক্ষুব্ধ হয়ে তারা এমন পদক্ষেপ নিয়েছে। আমরা আদালতের উপর আস্থাশীল এবং আইনের পথে মোকাবেলা করব।  

তিনি বলেন, আমরা ন্যয়বিচার পাওয়ার আশা করছি। কারণ রোজিনা ইসলাম সেখানে সাংবাদিক হিসেবে তার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন।

আনিসুল হক বলেন, এমন ঘটনা সাংবাদিক সমাজের জন্য ভালো কোন বার্তা বয়ে আনে না। আমরা এ ধরণের কর্মকাণ্ডের নিন্দা জানাই। আশা করছি, দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে রোজিনা মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। এজন্য সাংবাদিক সমাজের পক্ষ্য থেকে রোজিনার নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং যারা শারিরীকভাবে রোজিনাকে হেনস্তা করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আরও