ঈদে ‘স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ মে বিআরটিসি'র সংশ্লিষ্ট ডিপোয় অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আগামী ১৪ জুন পর্যন্ত বিশেষ এ সার্ভিসের অধীনে বাস চলাচল করবে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিগত বছরের মতোই ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও আরামদায়ক করতে আগামী ৩ জুন ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আজ মঙ্গলবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ মে বিআরটিসি'র সংশ্লিষ্ট ডিপোয় অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আগামী ১৪ জুন পর্যন্ত বিশেষ এ সার্ভিসের অধীনে বাস চলাচল করবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা নেয়া হয়েছে।

যেসব ডিপো থেকে রুট পরিচালনা করা হবে তার মধ্যে মতিঝিল বাস ডিপো থেকে রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট রুটে; কল্যাণপুর বাস ডিপো থেকে আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল রুটে; গাবতলী ডিপো থেকে রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া রুটে; জোয়ারসাহারা বাস ডিপো থেকে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল রুটে; মিরপুর বাস ডিপো থেকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ রুটে; মোহাম্মদপুর বাস ডিপো থেকে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ রুটে; গাজীপুর বাস ডিপো থেকে ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও,কুড়িগ্রাম রুটে; যাত্রাবাড়ি বাস ডিপো থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর,বরিশাল রুটে; নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওয়াগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী,ভাঙ্গা, নেত্রকোনা রুটে; নরসিংদী বাস ডিপো থেকে স্বরূপকাঠী, রংপুর, নওগাঁ,কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, বগুড়া রুটে; কুমিল্লা বাস ডিপো থেকে সিলেট, সুনামগঞ্জ রুটে; সিলেট বাস ডিপো থেকে ময়মনসিংহ, রংপুর, লক্ষীপুর, চট্টগ্রাম রুটে; দিনাজপুর বাস ডিপো থেকে ঢাকা-দিনাজপুর রুটে; সোনাপুর বাস ডিপো থেকে চট্টগ্রাম রুটে; বগুড়া বাস ডিপো থেকে যশোর, রংপুর, বরিশাল রুটে; রংপুর বাস ডিপো থেকে পঞ্চগড়, রংপুর, খুলনা,বরিশাল, ঢাকা রুটে; খুলনা বাস ডিপো থেকে রংপুর, কিশোরগঞ্জ, ঢাকা রুটে; পাবনা বাস ডিপো হতে গাজীপুর, কুষ্টিয়া, ঢাকা রুটে; ময়মনসিংহ বাস ডিপো থেকে গাইবান্ধা (সুন্দরগঞ্জ), ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট, ঢাকা রুটে; চট্টগ্রাম বাস ডিপো হতে রংপুর, সিলেট, ভোলা রুটে; টুঙ্গীপাড়া বাস ডিপো থেকে ঢাকা, চিলমারী, পাটগাতী রুটে; বরিশাল বাস ডিপো থেকে ঢাকা, রংপুর, কুয়াকাটা রুটে যাত্রীসাধারণকে বিআরটিসি'র “ঈদ স্পেশাল সার্ভিস” এর সেবা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

বাস রিজার্ভের জন্য ম্যানেজার (অপাঃ) যথাক্রমে মতিঝিল বাস ডিপো- ০১৯১৬৭২১০৪৪, কল্যাণপুর বাস ডিপো- ০১৭১৫৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো- ০১৭১২২৮১১২১, জোয়ারসাহারা বাস ডিপো- ০১৭১৪২৪০৬৫৩, মিরপুর বাস ডিপো- ০১৭৪০০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো- ০১৭১০৮১৫৮৫৬, গাজীপুর বাস ডিপো- ০১৫৫৩৩৪৯৫৬৭, যাত্রাবাড়ি বাস ডিপো- ০১৭৩৪১৫৫৩২৪, নারায়ণগঞ্জ বাস ডিপো- ০১৭৩৬৯৮৪৯৩৫, কুমিল্লা বাস ডিপো- ০১৭১৭৭৬৩৮২০, নরসিংদী বাস ডিপো- ০১৭২৯৩৩৯৫১৯, দিনাজপুর বাস ডিপো- ০১৫৫২৪৪২৫৬৬, সোনাপুর বাস ডিপো- ০১৭৩৭৭২২৮৮২, বগুড়া বাস ডিপো- ০১৯১৩৭৪১২৩৪, রংপুর বাস ডিপো- ০১৭১২৩৮২১৪৪, খুলনা বাস ডিপো- ০১৭১১৭০৮০৮৯, পাবনা বাস ডিপো- ০১৯১৯৪৬৫২৬৬, ময়মনসিংহ বাস ডিপো- ০১৭৫৮৮৮০০১১, চট্টগ্রাম বাস ডিপো- ০১৭৯৮১৩১৩১৩, টুঙ্গীপাড়া বাস ডিপো- ০১৭১২৯০৪১২০, বরিশাল বাস ডিপো- ০১৭১১৯৯৮৬৪২, সিলেট বাস ডিপো- ০১৭১৯৪০৯৪০৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আরও