মির্জা ফখরুল

দ্রুত নির্বাচনী পরিবেশ সৃষ্টি করুন

তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে চাই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে ময়লা-আবর্জনা সরিয়ে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করুন। আপনাদের সে দায়িত্ব দেয়া হয়েছে এবং আমরা আপনাদের সহযোগিতা করছি। এখন আপনাদের আমাদের সহযোগিতা করা উচিত। আমরা ক্ষমতায় ফেরার জন্য উদগ্রীব হয়ে আছি বলে দাবি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এমন কাউকে দায়িত্ব দেয়া যাবে না, যার কারণে সরকার বিতর্কিত হবেন। কারণ এখন সরকার প্রধানের দায়িত্বে আছেন বিশ্ব বরেণ্য একজন মানুষ। আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্র পুনর্গঠনে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজ যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন হাতছাড়া না হয়। এ সুযোগ হাতছাড়া হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমি এ বিষয়টির ওপর জোর দিতে চাই।’

তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে চাই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে ময়লা-আবর্জনা সরিয়ে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করুন। আপনাদের সে দায়িত্ব দেয়া হয়েছে এবং আমরা আপনাদের সহযোগিতা করছি। এখন আপনাদের আমাদের সহযোগিতা করা উচিত। আমরা ক্ষমতায় ফেরার জন্য উদগ্রীব হয়ে আছি বলে দাবি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।’

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতান্ত্রিক শক্তিগুলোর নেতিবাচক আলোচনার কারণে ফ্যাসিবাদের দোসররা নতুন করে মাথা উঁচু করছেন। জাতির সামনে যে সংকট রয়েছে, তা সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ধৈর্য। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন এরপর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সব সময় ষড়যন্ত্র করেছে। অত্যাচার করেছে। নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ৭০০ মানুষকে গুম করেছে। এরা হাজার হাজার মানুষকে গুম ও খুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে, একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে।’

তিনি আরো বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদ, ফ্যাসিস্টদের পরাজিত করা হয়। আমরা শপথ নিয়েছি জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেব। এজন্য প্রয়োজনে শক্তিশালী আন্দোলন গড়ে তুলব। আগের তত্ত্বাবধায়ক সরকার আর এখনকার আর্ন্তবর্তীকালীন সরকার এক নয়। এ সরকার একটি সংকটময় মূহুর্তে ছাত্র-জনতার আন্দোলনে এসেছে। ফলে এ সরকারকে নির্বাচন আয়োজনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে হবে। এজন্য সরকারকে সময় দিতে হবে। আর আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে সরকারকে সহযোগিতাও করতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে বলেন, ‘জিয়া স্মৃতি টুর্নামেন্ট-২০২৪’ আমাদের জন্য। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবার অন্তরে স্থান করে নিয়েছেন।’

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদসহ রংপুর অঞ্চলের বিভিন্ন জেলার নেতাসহ জেলার স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রংপুর অঞ্চলের বিএনপির ১০টি সাংগঠনিক দল ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

আরও