চলতি সপ্তাহে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো ১৭ হাজার টন জরুরি খাদ্য সহায়তা চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (২ এপ্রিল) মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গার জরুরি খাদ্য চাহিদা মেটাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গাদের কাছে এ খাদ্য সহায়তা পৌঁছাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের অবদান ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে পর্যাপ্ত সহায়তা পৌঁছানো নিশ্চিতে এবং অতিরিক্ত ত্রাণ সরবরাহের মাধ্যমে বোঝা ভাগাভাগি করে নিতে অন্য দাতা এবং আন্তর্জাতিক অংশীদারদের আহ্বান জানাই।