সাতক্ষীরায় কর্মশালায় বক্তারা

নারী উদ্যোক্তা সৃষ্টিতে থাকছে দুই থেকে পাঁচ বছরের ঋণ সুবিধা

দেশের নারী সমাজকে অর্থনৈতিক মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে ২ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্প থেকে ক্ষুদ্র ও মাঝারি আকারের নারী উদ্যোক্তারা দুই থেকে পাঁচ বছর মেয়াদি ঋণ সুবিধা পাবেন। এর মাধ্যমে তারা সহজেই আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে পারবেন। গতকাল সাতক্ষীরায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকার-নারী উদ্যোক্তা’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা জানান সংশ্লিষ্টরা।

শহরের অদূরে মোজাফফর গার্ডেনের মিলনায়তনে আয়োজিত ‘এসএমইডিপি’ প্রকল্প  কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জোয়ার্দার ইসরাইল হোসেন। প্রকল্প উপপরিচালক মো. রেজাউল করিম সরকারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জাতীয় নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা শাহনাজ ইসলাম, প্রকল্প উপপরিচালক বিধান চন্দ্র সাহা, নারী উদ্যোক্তা ফারদিন ডেইরি ফার্মের রাবু ও বুনন হস্তশিল্পের হোসনে আরা রহমান।

কর্মশালায় বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে এবং স্বল্প সুদের ঋণ সুবিধা রয়েছে। নারী উদ্যোক্তা বাড়ানো গেলে তা বহুজনের কর্মসংস্থান বৃদ্ধি এবং দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণ এবং অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এরই মধ্যে দেশের ছয় শতাধিক নারী উদ্যোক্তাকে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেয়াও শুরু হয়েছে বলেও জানান তারা।

কর্মশালায় আরো বলা হয়, সাতক্ষীরায় এ প্রকল্পের মাধ্যমে ঋণ সুবিধা নিয়ে চিংড়ি চাষ, কাঁকড়া চাষ, ডেইরি ফার্ম, বুটিক শিল্প, মৌ চাষ, মৃিশল্প, কৃষি ও কুটির শিল্পসহ বিভিন্ন খাতে নারী উদ্যোক্তা সৃষ্টির সুযোগ রয়েছে। সাতক্ষীরায় ১২টি ব্যাংকের মাধ্যমে এই ঋণ বিতরণ করা হচ্ছে।

আরও