ফেনীতে ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত তিনজন নিহত ১১ জন আহত হয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রেলওয়ে পুলিশ স্থানীয় সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। ভোর ৬টার দিকে বাসটি ওই এলাকা অতিক্রমের সময় অজ্ঞাত কারণে রেলওয়ে ওভারপাসের ওপর দিয়ে না গিয়ে নিচ দিয়ে যেতে থাকে। একপর্যায়ে ট্রেন বাসের সংঘর্ষ ঘটে।

ফেনী রেলস্টেশনের জিআরপি পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসটি রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় ঢাকা মেইল ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় আহতদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রকৃত কারণসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও