চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবক আটক

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। আটক যুবক ওই এলাকার মরহুম তারাচাদ শেখের ছেলে লিংকন হাসান হিরক (২৬)।

শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মাঠ পাড়ায় সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ লিংকন হাসান হিরোকে আটক করা হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন তোফাজ্জেল হক জানান, তার নেতৃত্বে গভীর রাতে পরিচালিত এ অভিযানে গোবিন্দপুর মাঠ পাড়ার একটি টংঘর ঘিরে ফেলে হয়। টংঘরের ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। এ সময় সেখানেই অবস্থানরত লিংকন হাসান হিরককে আটক করা হয়।

উদ্ধারকরা অস্ত্র ও আলামত পুলিশ জব্দ করে। আটক ব্যক্তির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আরও