আততায়ীর গুলিতে নিহত শরিফ ওসমান হাদির নামে ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাটের নামকরণ করা হয়েছে। গতকাল বিকাল ৫টায় নামফলক উদ্বোধন করেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, ওসমান হাদির বোন মাসুমা, ভগ্নিপতি আমির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।