রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কা, প্রশাসনের মাইকিং

রাঙ্গামাটি জেলায় বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে।

ফলে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যেতে গতকাল মাইকিং করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাঙ্গামাটি পৌর এলাকার ১১টিসহ পুরো জেলায় ৪১ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলার ১০ উপজেলায় প্রায় ১০০টির অধিক ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে। এর মধ্যে রাঙ্গামাটি শহরে রয়েছে ২৯টি ঝুঁকিপূর্ণ এলাকা। পাহাড় ধস আশঙ্কার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার। রাঙ্গামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক ক্য চি নু মারমা বলেন, ‘‌গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে ৪৩ দশমিক শূন্য ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাত আরো কয়েকদিন থাকতে পারে।’

আরও