‎নেতা হয়ে মোড়লগিরি করবেন, এই মনোভাব থেকে সরে আসতে হবে: এ্যানি

এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দলের মধ্যে গুণগত পরিবর্তন আনতে হবে। শুধু ৫ বছরের জন্য দেশ পরিচালনা নয়, আমাদের জিয়ার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুগের পর যুগ লড়ে যেতে হবে। জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে রাজনীতি ব্যর্থ হবে।

‎বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন, রাজনীতি করবেন সেবা করার জন্য, সম্মানের জন্য। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবেন, এই মনোভাব থেকে সরে আসতে হবে। কারণ আমরা (বিএনপি) তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছি।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দলের মধ্যে গুণগত পরিবর্তন আনতে হবে। শুধু ৫ বছরের জন্য দেশ পরিচালনা নয়, আমাদের জিয়ার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুগের পর যুগ লড়ে যেতে হবে। জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে রাজনীতি ব্যর্থ হবে। সেইসঙ্গে দেশের মানুষ ও সমাজ ব্যবস্থার ওপর আঘাত আসবে। তাই এখন থেকে দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

রামগতি পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলী পটুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আযম খান ও প্রধান বক্তা ছিলেন বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজাম। রামগতি উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুসহ আরো অনেকে।

আরও