নবাবগঞ্জে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামের মাছুম দেওয়ানের ৫ বছরের শিশুকন্যা জান্নাতুল আক্তারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামের মাছুম দেওয়ানের  ৫ বছরের শিশুকন্যা জান্নাতুল আক্তারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল দুপুর ১২ টার দিকে স্থানীয়রা মালিকান্দা আলেপ ব্যাপারীর বাড়ির পেছনে ধলেশ্বরী নদীতে শিশুটির মরদেহ দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার জান্নাতুল তার বাবা-মায়ের সঙ্গে  মালিকান্দা গ্রামে নানা আলেপ ব্যাপারীর বাড়ি বেড়াতে যায়। গতকাল সকাল  ৯ টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর গ্রামবাসী ধলেশ্বরী নদী থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় জান্নাতুলের মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে দোহার সার্কেলের সিনিয়র এএসপি  মো. আরিফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জান্নাতুলের মৃতদেহ  ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ  দুজনকে আটক করেছে।

আরও