দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
গতকাল তার কভিডের নমুনা পরীক্ষা করানোর পর আজ পজিটিভ রেজাল্ট আসে বলে জানান তিনি। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
এ এম আমিন উদ্দিনকে ২০২০ সালের ৮ অক্টোবর অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর আগে ২০১৯-২০২০ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ ২০২০-২১ মেয়াদেও সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন তিনি।