স্বাস্থ্য খাতে বৈদেশিক মুদ্রা দেশে রাখতে ইন্স্যুরেন্সের বিকল্প নেই —প্রীতি চক্রবর্তী

চেয়ারম্যান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল; জ্যেষ্ঠ সহসভাপতি, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)

প্রতি বছর স্বাস্থ্যসেবার পেছনে প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের দেশ থেকে বিদেশে চলে যায়। বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা উচিত। এ অর্থ দেশে রাখতে হলে হেলথ ইন্স্যুরেন্সের বিকল্প নেই।

এ বিষয়ে সরকারের ভাবনা জরুরি। সরকার আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির কথা বলেছে।

এ বরাদ্দ বৃদ্ধি নিয়ে আমরা যতটা না উদ্বেলিত, তার চেয়ে বেশি শঙ্কিত। বছর শেষে এ ব্যয় ফিরে যায় কি না তা আমরা জানি না।

কারণ, বছর বছর আমরা এ চর্চাই দেখে এসেছি। এছাড়া এ বাড়তি ব্যয় কোন কোন খাতে হবে, সেটাও জানানো জরুরি।

আরও