খুলনায় ২৪ ঘণ্টায় ২৩ মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা, থামছে না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় বিভাগে আরো ২৩ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২২ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত । সব মিলিয়ে মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত খুলনায় শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

খুলনা বিভাগে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা, থামছে না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় বিভাগে আরো ২৩ জন মারা গেছেন একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২২ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত সব মিলিয়ে মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত খুলনায় শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ার সর্বোচ্চ সাতজন, খুলনায় পাঁচজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে দুজন, চুয়াডাঙ্গায় একজন, সাতক্ষীরায় একজন, বাগেরহাটে একজন এবং মেহেরপুরে একজন মারা গেছেন।

তিনি বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৫০ হাজার ১১৭ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে, যার মধ্যে জুন মাসের ১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত মারা গেছেন ৮২৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৯২২ জন।

 

 

 

 

 

আরও