বাগেরহাটের ফকিরহাট থেকে বাঘের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাব। শনিবার রাতে ফকিরহাটের কাটাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন র্যাব-৬-এর সদস্যরা। আটককৃতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকার মৃত কোরেশ মাহমুদের ছেলে আজিজুর রহমান (৪৫) ও
সোনাডাঙ্গা থানার গ্রামীণ আবাসিক এলাকার জামাল খানের ছেলে সাইদ খান। গতকাল বিকালে র্যাব-৬ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৬ খুলনার অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে শনিবার রাতে বাঘের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী পাচার আইনে মামলা দিয়ে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।