ফিরিয়ে আনা হয়েছে বৃষ্টিতে আটকা পড়া ১১০ পর্যটককে

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানের একাধিক স্পটে আটকে পড়া ১১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করে থানচি সদরে ফিরিয়ে আনা হয়েছে।

জেলা প্রশাসকের নির্দেশে ও উপজেলা প্রশাসনের পরামর্শে গতকাল দুপুরে ‘থানচি ট্যুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি’ ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে তাদের উদ্ধার করে।

সমিতির সাধারণ সম্পাদক ক্লেমেন ত্রিপুরা জানান, দুইদিন ধরে বাঘের মুখ, রেমাক্রি, নাফাখুম ও পরদ খালের গহিনে পর্যটকরা আটকে ছিলেন। সোমবার সাঙ্গু নদের পানি উজান থেকে কমতে শুরু করলে একাধিক দলে ভাগ হয়ে গাইডরা তাদের উদ্ধার করেন। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ঝরনা ও পাহাড়ি ট্রেইলে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। তবে বর্তমানে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

আরও