বাংলাদেশী শিক্ষার্থীদের আরো বেশি করে ভারতে উচ্চশিক্ষা নেয়ার আহ্বান

সারা বিশ্বের শিক্ষার্থীদের ভারতে উচ্চশিক্ষায় উৎসাহিত করতে স্টাডি ইন ইন্ডিয়া নামে একটি প্রকল্প চালু করেছে ভারত। প্রোগ্রামের অধীনে আয়োজিত ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিট ২০২৩ উদ্বোধন করা হয়েছে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. দীপু মনি যৌথভাবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

সারা বিশ্বের শিক্ষার্থীদের ভারতে উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ নামে একটি প্রকল্প চালু করেছে ভারত। প্রোগ্রামের অধীনে আয়োজিত ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিট-২০২৩ উদ্বোধন করা হয়েছে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের শিক্ষামন্ত্রী . দীপু মনি যৌথভাবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

আজ শনিবার (১৮ মার্চ) ঢাকায় আয়োজিত অনুষ্ঠানটিতে ভারতের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উদ্বোধনকালে ভারত বাংলাদেশের মধ্যে বোঝাপড়ার প্রসারে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।

এদিকে দুই দেশের শিক্ষার্থীরাই একে অপরের দেশে উচ্চশিক্ষা গ্রহণ করছে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। বিষয়ে সন্তুষ্টি জানিয়ে বাংলাদেশের আরো বেশি শিক্ষার্থীকে ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার সুবিধা নেয়ার আহ্বান জানান প্রণয় ভার্মা।

প্রসঙ্গত, স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচি ভারত সরকারের বহুল-আলোচিত একটি প্রকল্প। দেশটির শিক্ষা মন্ত্রণালয় ২০১৮ সালে প্রোগ্রামটি চালু করে। এর আওতায় বাংলাদেশসহ ১৫০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা ভারতে উচ্চশিক্ষা নিচ্ছে।

আরও