ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আজ বুধবার সকালে তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তবে নতুন কাউকে দায়িত্ব না দেয়া পর্যন্ত তিনি দায়িত্বভার চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
আগামী ২১শে নভেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তিনি আগেই পদত্যাগপত্র জমা দিলেন।
সাজ্জাত আলী তার পদত্যাগপত্রে পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ উল্লেখ করেছেন।
অবসর থেকে ফিরিয়ে এনে ২০২৪ সালের নভেম্বরে শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
এর আগে মঙ্গলবারই পুলিশ মহাপরিদর্শক পদে পরিবর্তন এনেছে সরকার।