জয়পুরহাটে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজের সভাপতিত্বে এবং তথ্য কর্মকর্তা সোহেল মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হাক্কানী, সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ।