ঝিনাইদহে অনুষ্ঠিত হলো লাঠি খেলা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের জিন্দার মোড়ে গতকাল বিকালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা, যা দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে বিনোদনপ্রেমী মানুষ।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের জিন্দার মোড়ে গতকাল বিকালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা, যা দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে বিনোদনপ্রেমী মানুষ। বাদ্যের তালে তালে চলে খেলোয়াড়দের নান্দনিক কসরত। দুজন লাঠিয়াল শব্দের তালে তালে ঝাঁপিয়ে পড়েন একে অন্যের ওপর। লাঠির আঘাতের মাধ্যমে একে অন্যকে পরাস্ত করতে প্রাণপণ চেষ্টা করেন তারা। গ্রামীণ ঐহিত্য ধরে রাখতেই এ খেলার আয়োজন করেন হরিণাকুণ্ডুর চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন। 

আরও