নাটোরে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

নাটোরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গতকাল অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নাটোরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গতকাল অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় দেড় ঘণ্টার টানা অভিযানে দালাল সিন্ডিকেটের মাধ্যমে ঘুসবাণিজ্যসহ লাইসেন্স প্রদানে নানা অনিয়মের সত্যতা পাওয়ার কথা জানান দুদক কর্মকর্তারা। 

দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম বেলা দেড়টার দিকে অভিযান শুরু করে। এ সময় কাগজপত্র যাচাইসহ গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলেন দুদক কর্মকর্তারা। তারা সেবাগ্রহীতাদের কাছ থেকে বিআরটিএ কর্মকর্তাদের ঘুস গ্রহণ এবং দালালের দৌরাত্ম্যের কথা শোনেন। পরে নাটোর বিআরটিএর সহকারী পরিচালক এটিএম ময়নুল হাসানের সঙ্গে কথা বলেন। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে দালালমুক্ত করার পাশাপাশি বিআরটিএর কোনো কর্মকর্তা কোনো অনিয়মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক কর্মকর্তাদের আশ্বস্ত করেন বিআরটিএর সহকারী পরিচালক এটিএম ময়নুল হাসান।

আরও