ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস বাড়ির পাশে নিজ জমিতে কাজ করছিলেন। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে অন্যদের সঙ্গে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান শিমুল বিশ্বাস।

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আড়মুখি ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে আড়মুখি গ্রামের কৃষক শিমুল বিশ্বাস বাড়ির পাশে নিজ জমিতে কাজ করছিলেন। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে অন্যদের সঙ্গে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান শিমুল বিশ্বাস।

অন্যদিকে সকালে শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের কৃষক হুরমত শেখ বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনিও বাড়ি ফিরছিলেন। পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে গেলে মারা যান হুরমত শেখ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে প্রায় সময় বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে। বৃষ্টি বা বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে না থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও