পটুয়াখালীতে মাশরুম উৎপাদন বাড়াতে মাঠ দিবস

মাশরুম উৎপাদন বাড়াতে পটুয়াখালীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মাশরুম উৎপাদন বাড়াতে পটুয়াখালীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া এলাকায় মিলন মাশরুম পল্লীতে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় মাশরুম চাষী ও উদ্যোক্তা অতিউর রহমান মিলনের উৎপাদিত তাজা মাশরুম ও তা দিয়ে তৈরি খাদ্যপণ্য প্রদর্শন করা হয়। মাশরুমের পুষ্টিগুণ, বহুমুখী ব্যবহার এবং বাজার সম্ভাবনা সম্পর্কে অংশগ্রহণকারীদের জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম।

আরও