শেরপুরের নালিতাবাড়ীতে জেনারেটরের তারে জড়িয়ে একটি বুনো হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী লাল নেংগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জিয়াউর রহমান জিয়া নামে এক কৃষককে আটক করা হয়েছে। তিনি ফসল রক্ষায় জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে লাইট জ্বালিয়ে রাখতেন। সেই তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী।