‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি’ নামকরণের অনুমতি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমিকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি’ নামে নামকরণের অনুমতি দিয়েছে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমিকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি’ নামে নামকরণের অনুমতি দিয়েছে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’। এ বিষয়ে ফায়ার সার্ভিসের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির সদস্য সচিব শেখ হাফিজুর রহমান স্বাক্ষরিত ১১৭৫ নং স্মারকপত্রে এ অনুমতি জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, জাতির পিতার নামে কোনো স্থাপনার নামকরণ করার ক্ষেত্রে এ ট্রাস্টের অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

আরও