অনুমতি ছাড়া ডাকসুর নমিনেশন গ্রহণ

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

সালেহউদ্দিন সিফাত সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বলেন, মাহিন সরকার ডাকসু নির্বাচনে মনোনয়ন গ্রহণের আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছ থেকে অনুমতি নেননি, যা দলীয় শৃঙ্খলার গুরুতর ব্যত্যয় হিসেবে পরিগণিত হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহিষ্কার করা হলো।

এই বহিষ্কার আদেশ আজ (সোমবার) হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

পরে সালেহউদ্দিন সিফাত সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বলেন, মাহিন সরকার ডাকসু নির্বাচনে মনোনয়ন গ্রহণের আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছ থেকে অনুমতি নেননি, যা দলীয় শৃঙ্খলার গুরুতর ব্যত্যয় হিসেবে পরিগণিত হয়েছে।

সোমবার দুপুরে ‘ডিইউ ফার্স্ট’ নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাহিন সরকার। এরপর রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহিনকে বহিষ্কার করার কথা জানায় এনসিপি।

আরও