নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজবাড়ী জেলা পুলিশ সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে বিতরণ করা হচ্ছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট। গতকাল সকালে রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী।
এ সময় রাজাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, পৌর মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।