টাঙ্গাইলে ব্র্যাকের ঢাকা বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ

২০২৫ সালে ঢাকা বিভাগে ১৭ হাজার ৯০৯টি অতি-দরিদ্র পরিবারকে সহায়তা দেয়া হয়েছে, যার মধ্যে ৭ হাজার ৭২৫টি পরিবার সফলভাবে অতিদারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে।

টাঙ্গাইলে ব্র্যাকের ঢাকা বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ( ১৯ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হল রুমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। এ সময় পরিকল্পনা এবং সমন্বিত উন্নয়ন উদ্যোগের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন ব্র্যাকের চিফ ফাইন্যান্স অফিসার সাব্বির আহমেদ।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), আদিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান প্রমুখ।

সভায় জানানো হয়, ২০২৫ সালে ঢাকা বিভাগে ১৭ হাজার ৯০৯টি অতি-দরিদ্র পরিবারকে সহায়তা দেয়া হয়েছে, যার মধ্যে ৭ হাজার ৭২৫টি পরিবার সফলভাবে অতিদারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। জলবায়ু সহনশীলতা বিষয়ে সহায়তা পেয়েছেন ৪ হাজার ১১৬ জন। ব্র্যাকের পক্ষ থেকে আর্থিক সেবার আওতায় এসেছেন ঢাকা বিভাগের প্রায় ৩ কোটি ৫০ লাখ মানুষ। ক্ষুদ্রঋণ কার্যক্রমের ঋণগ্রহীতার মাঝে প্রায় ৮৬ শতাংশই নারী।

আরও